আমি আশিক। পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতার মাঝারি রকমের স্বাস্থ্যের অধিকারী একটা ছেলে আমি। যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নিজেকে বোঝার চেষ্টা করে।এবং প্রতিটিবারেই ব্যর্থ হয়। তাই এখন নিজের সম্পর্কে লিখতে গিয়ে বারবার দ্বিধান্বিত হয়ে পড়ছি।নিজের সম্পর্কে যতটুকু আমি বুঝি কেবল তা-ই বলছি....
�প্রচন্ড স্বপ্নবাজ একটা ছেলে আমি।পূরণ হবে কি হবেনা তা নিয়ে কখনো ভাবিনা।শুনেছি স্বপ্ন পূরণ না হবার কষ্টটা নাকি খুবই ভয়াবহ! তবে পূরনের আপ্রাণ চেষ্টা সবসময়ই থাকে আমার।
�আড্ডা দিতে ভালবাসি।একা থাকতেও ভালবাসি।আড্ডার সঙ্গী আমার ফ্রেন্ড সার্কেল।আর একাকীত্বের সঙ্গী মোবাইল,হেডফোন আর গীটার (মাঝে মধ্যে)।
�কবিতা খুব একটা পড়িনা আমি।তবে উপন্যাস পড়ি।বই পড়া আমার ছোটবেলার অভ্যাস।বইপোকা না হলেও আমাকে বইপাগল বলা যায়।নাটক উপন্যাস,কমিক্স,সাইন্স ফিকশন,জার্নাল মোটামুটি সবই পড়া হয়।প্রিয় বই জাফর ইকবাল স্যারের "আমি তপু"।প্রথমবার অনেক খারাপ লেগেছিল বইটা পড়ে।তপু চরিত্রটার সাথে নিজের কিছুটা মিল খুঁজে পাই।তবে পুরোটা নয়।
�আত্মকেন্দ্রিকতা আমার চরিত্রের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। নিজের কোন ক্ষোভ বা কষ্ট কেন জানি অন্যের সাথে শেয়ার করতে পারিনা।সত্যি কথা বলতে কি,এগুলো শেয়ার করার মত বিশ্বাসযোগ্য কাউকে আমি পাইনি এ পর্যন্ত।যাদেরকেই সে বিশ্বাসটুকু আমি করেছি,তারা কেউই সে বিশ্বাসের মর্যাদাটুকু রাখতে পারেনি।
�আমি খুব হাটতে পারি।মন খারাপ থাকলে "হিমু"র মত উদ্দেশ্যহীনভাবে হেটে বেড়াই।এতে মন অনেক হালকা হয়।ধুলোময়লায় মাখামাখি হয়ে অনেককে রাস্তায় পড়ে থাকতে দেখে অন্তত এ সান্তনাটুকু নিজেকে দিতে পারি ,"যাক ওদের তুলনায় তো যথেষ্ট ভাল আছি"।
� জোছনাস্নাত রাত,বৃষ্টিস্নাত রাত, বসন্তের বিকেল,শরতের টুকরো টুকরো সাদা মেঘযুক্ত নীল আকাশ,প্রতিদিনের ভোরের সূর্য আমার অত্যন্ত প্রিয়।যদি ঠান্ডা হাওয়া থাকে তবে মাদকতাটুকু আরো বেড়ে যায়।
�আমি ইমোশনাল নাকি রিয়েলিস্টিক তা বলতে পারবনা। তবে এটুকু জানি, দিন দিন আমার আবেগগুলো হারিয়ে যাচ্ছে।কেননা কষ্ট লাগার মত কোন কিছুতে আর আগের মত কষ্ট পাইনা।
এই হল আমার প্রকৃতি।জানিনা এতক্ষণ যা বললাম তা কতটুকু সঠিক। কেননা শুধুমাত্র অনুমানের ভিত্তিতেই বলেছি কথাগুলো। আর আগেই বলেছি,নিজেকে চিনতে আমি প্রতিনিয়ত ভুল করি।
এ মুহূর্তে আর কিছু মনে আসছে না।