আমি পরিচয় হবার আগে মানুষের সামনে খুব 'ভাব' নিয়া চলি। ( এইটা আসলে 'ভাব' না, এইটা হচ্ছে বিব্রত হওয়া! বিভিন্ন কারণে মানসিকভাবে বিদ্ধস্ত হওয়াতে এই শক্ত হয়ে থাকার অভ্যাস তৈরী হয়ে গেছে। তবে আপনি এগিয়ে আসেন, আমাকে 'ফ্রেন্ডলি' পাবেন; এক্ষেত্রে আমি ভাব লওয়া পাব্লিক অপছন্দ করি! ) কখনো ল্যাদাগুদা হইয়া চলি। তবে আমি কৃত্রিম 'ভাণ' করি না। স্ট্রেইট ফরোয়ার্ড! ওপেন বুক! হোয়টেভার ইউ সেই! যা করি বুক ফুলাইয়া সবার সামনে করি। আড়ালে আবডালে করি না।
আমি খুবই ইমোশোনাল। আবার মাঝে মাঝে জায়গামত সময়মত যুক্তিপ্রবণ! (মাল্টি পার্সোনালিটি ডিজর্ডার!?)
আর আগে বড়ো বোকা ছিলাম, প্রতিদিনই একটু একটু করে বুঝতে শিখছি।
Life is beautiful but it's tough to lead a beautiful life.
আসলে আমি একজন তুচ্ছ মানুষ।
আমি ভালোবাসার কাঙাল। একবুক ভালবাসা নিয়ে ঘুরে ঘুরে মরি। কিন্তু আমার ধারণা, আমাকে কেউ ভালবাসে বা, আমার কথা কেউ চিন্তা ও করে না, আমি মরে গেলে বোধয় কেউ কাঁদবেও না!! হাস্যকর ভাবনা!
আমি শুরুতে খুব বোরিং, তবে খাতির হয়ে গেলে বেশ অমায়িক! আমার মধ্যে ভালোবাসার খনি আছে। আবার আমি ভালোবাসার জন্য ক্ষুধাতুরও বটে।
আর একটা সময় গান শিখতাম। খারাপ গাই না। কারণে অকারণে গেয়ে উঠি এখনো। আর সুস্বাদু খাবার খেতে ভালবাসি! আপনি আমাকে খাওয়াবেন? আমি পটে যাব!!
আরো অনেক কথা আছে। পরে বলব আবার। সাথে থাকুন।
আমি নিজেকে কখনো ভাল লোক, কখনো খারাপ লোক বলে দাবী করি। অনেকের কাছে আমি ভাল। অনেকের কাছে আমি খারাপ। কারো পুরোটুকু ভাল, বা, পুরোটুকু খারাপ তো আর হয় না! তাই না?